ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়া থানার পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার”

    admin
    October 23, 2025 8:23 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    কুলাউড়া থানার পুলিশ (২৩ অক্টোবর ২৫
    ) পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করেছে।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) জামাল, সাজ্জাদ, বাবুল মিয়া, আরিফুল ইসলাম, আব্দুল মালিক, রফিকুল ইসলাম, আসিফ করিমসহ একটি টিম বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—
    ১. মো. দেলোয়ার হোসেন বাবলু (৪০), পিতা মৃত একে শামসুল হক, সাং-পরীনগর;
    ২. ইছাহাক আলী, পিতা আকরাম উল্লাহ;
    ৩. মোসাহিদ আলী, পিতা আকরাম আলী, উভয় সাং-রাজগর-০১, থানা-কুলাউড়া, জেলা মৌলভীবাজার;
    এছাড়াও আরেকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST