এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।



