ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
October 13, 2025 11:43 pm
Link Copied!

এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করে দুর্যোগ”—এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ (কালেক্টর চত্বর) থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এসময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। দুর্যোগের সময় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST