ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি: ৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    admin
    November 11, 2025 6:48 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়ার পৌর বাজারে জেলি মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে হাতেনাতে ধরা পড়ে ৬ অসাধু ব্যবসায়ী। তাদের কাছ থেকে মোট ১,০৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৭ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।
    ‎
    ‎অভিযানে অংশ নেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি টিম।
    ‎
    ‎অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারের দুই অড়তদারকে ৫০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
    ‎এ ছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান এবং মনোয়ার মাছের দোকানের তিনজনকে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
    ‎
    ‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    ‎জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST