ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” নিয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

admin
October 7, 2025 5:46 pm
Link Copied!

‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

‎শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা।

‎আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, কুষ্টিয়া।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসানাত মোহাম্মদ আরেফিন।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,‎টাইফয়েডসহ প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মিডিয়ার সচেতন প্রচারণাই পারে জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।


‎কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গে বাস্তবায়নে জনসচেতনতা বাড়ানো এবং তথ্য প্রচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

‎জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানের পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

‎শেষে বক্তারা বলেন,
‎ সচেতনতা, সহযোগিতা ও অংশগ্রহণই পারে একটি সুস্থ, সুন্দর ও রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST