ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    admin
    November 3, 2025 10:35 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া বাইপাস সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত ইয়ামিন সিরাজগঞ্জ সদর উপজেলার ভুট্টু হোসেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়কের পাশে একটি ট্রাকের হুকের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।
    তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST