ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় দিনে দুপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ‎

    admin
    November 29, 2025 6:22 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জনি হোসেন (৩২) জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
    ‎
    ‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদককারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল।
    ‎
    ‎এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০/৬০ জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
    ‎
    ‎দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST