ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক ‎

    admin
    December 1, 2025 7:21 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎
    ‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।
    ‎
    ‎আটককৃত আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের রিয়াজুল ইসলামরে ছেলে।
    ‎
    ‎বিজিবি জানায়, আজ সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে আটারপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম আটক করা হয়। জব্দ করা অস্ত্র ও সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। আটককৃত আসামি ও জব্দকৃত অস্ত্র-সামগ্রী দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
    ‎
    ‎বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান তাদের নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST