ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় মেধাবী পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে পুনাকের বৃত্তি ও সনদ প্রদান

    admin
    October 4, 2025 6:27 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের এককালীন মেধাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ২০২৫) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে এই বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সভানেত্রী জনাব হোসনা লায়েল (সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া)। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সার্টিফিকেট তুলে দেন এবং শিক্ষাক্ষেত্রে আরও উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।

    এসময় কুষ্টিয়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST