ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    October 22, 2025 4:50 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হেরোইন সহ লতা খাতুন ওরফে রিয়া (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
    মঙ্গলবার (২১ অক্টোবর) র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল সকালে “কুষ্টিয়া জেলার সদর মডেল থানাধীন চৌড়হাস ফুলতলা বড় পুকুরপাড় তিন রাস্তার মোড়” এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত আসামী মোসাঃ লতা খাতুন ওরফেরিয়া কুষ্টিয়া সদর থানাধীন কুঠিপাড়া (বড় ড্রেন মোড়) এলাকার মৃত রবিউল ইসলামের মেয়ে ও জুয়েল বিশ্বাসের স্ত্রী।
    র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য চৌড়হাস ফুলতলা বড়পুকুরপাড় তিন রাস্তার মোড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে আটক করে র‍্যাব। পরে তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন (কাগজসহ মোট ওজন ১২ গ্রাম) উদ্ধার করে এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১,০২,৭৫৫ (এক লক্ষ দুই হাজার সাতশত পঞ্চান্ন) টাকা জব্দ করে।
    পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায়আসামীকে হস্তান্তর করেছে র‍্যাব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST