ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

    admin
    October 24, 2025 10:32 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহিদুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

    শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন।
    এ ঘটনায় আহত দু’জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST