ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ার সরকারি কলেজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন : ২১ অক্টোবরের মধ্যে মালামাল সরানোর নির্দেশ

    admin
    October 16, 2025 2:15 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার সরকারি কলেজ মোড়ের মেডিসিন মার্কেটসহ সাবেক গণপূর্ত বিভাগের (বর্তমান সড়ক ও জনপথ বিভাগ) অধিগ্রহণকৃত স্থানে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুরাদ হোসেন।

    অভিযানের সময় কলেজ মোড় ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে ভাঙচুর না করে উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখেন।

    পরবর্তীতে কলেজ মোড় ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। ওই মুচলেকার মাধ্যমে ব্যবসায়ীদের আগামী ২১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ দোকানের মালামাল ও সাজসজ্জা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর অবৈধ স্থাপনা না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST