এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), আজ ৩০ নভেম্বর পুলিশ লাইন্স মেসে হঠাৎ উপস্থিত হয়ে পুরো ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মেসের খাবারের মান কেমন, সদস্যদের কোনো অভিযোগ বা অসুবিধা আছে কি না—এসব বিষয়ে তিনি সবার সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন। কোথায় উন্নয়ন দরকার, কোথায় নজর বাড়ানো উচিত—এসব বিষয়েই লক্ষ্য করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের বক্তব্য:
পুলিশ সদস্যদের কর্মক্ষমতা শুধু দায়িত্ববোধে নয়, তাদের জীবনযাপন ও পরিবেশের ওপরও নির্ভর করে। তাই তাদের খাবার, থাকা এবং সামগ্রিক পরিবেশ সবসময় ভালো রাখা জরুরি। এই জায়গাগুলো নিজে দেখে বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই আমার উদ্দেশ্য।



