ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কোস্ট প্রযুক্তি ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর মাধ্যমে দক্ষ ভবিষ্যৎ গড়ার নতুন যাত্রায় প্রথম পদক্ষেপ

    admin
    June 28, 2026 6:17 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার উপকূলে প্রান্তিক মানুষের উন্নয়ন ও মানবিক সহায়তায় দীর্ঘ ২৫ বছর ধরে অনন্য ভূমিকা রেখে চলেছে দেশীয় অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation)। ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে উখিয়া ও টেকনাফের শরণার্থী ক্যাম্প এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত (host) কমিউনিটির পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায়, এবার স্থানীয় জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক মুক্তি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়ায় শুরু হতে যাচ্ছে বিশেষায়িত প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র – COAST Technology & Training Centre (একটি শূন্য অপচয় স্থাপনা)।

    সম্প্রতি উখিয়ার সোনার পাড়ায় কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব জমিতে এই স্বপ্নের প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। গতকাল কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রকৌশলীবৃন্দ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই জিরো ওয়েস্ট বা শূন্য অপচয় সেন্টারের মাধ্যমে উখিয়া ও টেকনাফের শত শত বেকার তরুণ-তরুণীর প্রযুক্তি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

    মানবিক কার্যক্রম ও রোহিঙ্গা ক্যাম্পে কোস্ট-এর অবদান:- উখিয়া ও টেকনাফে বসবাসরত প্রায় ১২ লাখ জোর পূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী এবং সংকটে পড়া স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কোস্ট ফাউন্ডেশন শুরু থেকেই বহুমাত্রিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ)-এর সাথে যুক্ত থেকে সংস্থাটি শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন (WASH), লৈঙ্গিক সমতা, শিশু সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করছে।
    রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা হ্রাসের এই সংকটকালীন সময়ে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বরাবরই আন্তর্জাতিক মহলের কাছে তহবিল বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে, কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহণ এবং নাফ নদীর পানি শোধনের মাধ্যমে সুপেয় পানির সংকট দূর করার মতো বাস্তবমুখী প্রস্তাবনা তুলে ধরে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে সংস্থাটি।

    স্বপ্নের বাস্তবায়ন নিয়ে যা বলছেন সংশ্লিষ্টরা:- সোনার পাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণ কাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আবেগঘন বার্তায় জানান, বহুদিনের একটি স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। আল্লাহর অসীম রহমত এবং সবার দোয়ায় এই উদ্যোগটি ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। আমাদের বিশ্বাস, এই প্রতিষ্ঠানটি বিশেষ করে উখিয়া ও টেকনাফের যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি শিক্ষার এক অনন্য বাতিঘর হবে।
    তিনি আরও বলেন, ইনশা আল্লাহ, এটাই হবে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়ার এক নতুন যাত্রা। এই কেন্দ্রটি থেকে প্রশিক্ষণ নিয়ে স্থানীয় যুবসমাজ দেশ ও বিদেশে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, যা এই অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
    স্থানীয় বাসিন্দারা কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছিল। কোস্ট-এর এই কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে এলাকার বেকারত্ব দূরীকরণে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST