ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মণিরামপুরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

    admin
    March 13, 2026 10:02 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    যশোরের মণিরামপুর উপজেলার ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য কামরুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব বিল্লাল হোসেন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

    এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি জননেতা মোঃ আলতাফ হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST