ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খালেদা জিয়া জাতীয় রাজনীতির ঐক্যের প্রতীক- কাজী নাহিদ

    admin
    December 4, 2025 9:27 pm
    Link Copied!

    -জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    জাতীয় পার্টি(জাফর) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে ঐক্যের পথিক। আপোষহীন নেত্রী বেগম জিয়া শুধু বিএনপি বা সাধারণ নেতাকর্মীদের সাথে নন তিনি কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। সে কারণে তিনি দলীয় বা রাজনীতি ছাড়াও জাতি ধর্ম বর্ণ ছাড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয়ের স্থান করে নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যেন কালো আঁধার নেমে না আসে সেজন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আল্লাহর দরবারে প্রার্থনা করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশের চলমান যে রাজনীতি ধারাবাহিকতা সেটি হয়তো স্তব্ধ হয়ে যেতে পারে এবং অনেকেই সেই সুযোগটি নেওয়ার জন্য প্রাণবন্ত চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, কাজী জাফর আহমদ জাতীয়তাবাদী শক্তির চেতনায় বিশ্বাস করে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্য মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হাত ধরে মৃত্যুর আগ পর্যন্ত এদেশের মানুষের খেদমত করে গেছেন। বেগম খালেদা জিয়াও সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।

    কাজী নাহিদ বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কলাবাগান দক্ষিণ বাজার কাশেম মার্কেটে মিলাদ মাহফিলে প্রধান অতিথির অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    শ্রীপুর ইউনিয়ন যুব সংহতি নেতা আবুল কাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাহার মজুমদার, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম, শহিদুল ইসলাম, রমজান আলী, আব্দুল জলিল, দুলাল হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল হামিদ, মোহাম্মদ সেলিম মিয়া, আব্দুল মালেক, আতিকুর রহমান, আবুল খায়ে, মোহন মিয়া, আবুল খায়ের মজুমদার, আব্দুল বারেক, সফিকুর রহমান, কামাল হোসেন, আবদুল মোতালেব, আবদুল হান্নান, মিজানুর রহমান, আতিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের নেতা রিজান আহম্মেদ, জাকির হোসেন, সামির আহমেদ, মোহাম্মদ জাহিদ, সোহেল রানা, রাব্বি, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST