ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী আহত।।

    admin
    April 18, 2026 7:04 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা পাইকগাছা প্রতিনিধি।।।

    খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকান্তপুর ৯ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তোতা (৩৭) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত তোতা অভিযোগ করেন, আসাদুল (৪৫) ও তার স্ত্রী আমেনা (৩০) দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন তারা নিজেদের জমিতে ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় আসাদুল হঠাৎ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এসময় তার স্বামী আসাফুর (৫২) ও মেয়ের ওপরও হামলা চালানো হয়।
    তোতা আরও জানান, এটি প্রথম ঘটনা নয়; এর আগেও আসাদুল তাকে মারধর করেছেন এবং বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচার হয়েছে।
    তবে অভিযোগ অস্বীকার করে আসাদুল বলেন, আমি তাদের ওপর কোনো হামলা করিনি, বরং তারাই আমাকে আক্রমণ করেছে। তার স্ত্রী আমেনা বলেন, আমি শুধু আত্মরক্ষার্থে একটি লাঠি দিয়ে আঘাত করেছি। তারা আমাদের দিকে ইট ছুড়েছে।স্থানীয় এলাকাবাসীর দাবি, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং এর আগেও একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে, তবে স্থায়ী সমাধান হয়নি।এদিকে, এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগী পক্ষ থানায় কোনো মামলা দায়ের করেননি। তবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST