ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

    admin
    June 12, 2026 9:49 pm
    Link Copied!

    পাইকগাছা খুলনা প্রতিনিধি।।।

    পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল কালাম আজাদ। (মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য) তিনি সংগঠনের আদর্শ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন এবং মাওলানা গোলাম সারোয়ার। তারা কর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এস এম আমিনুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবকল্যাণ এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সমাবেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST