ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

    admin
    March 16, 2026 10:29 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।

    দেলুটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম।
    দেলুটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তফা কামাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি রুহুল আমিন।
    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম বলেন, রমজান মাস আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আমাদেরকে তাকওয়া অর্জনের পাশাপাশি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তিনি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
    বিশেষ অতিথি মাওলানা শেখ কামাল হোসেন বলেন, রমজানের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই এর প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
    অপর বিশেষ অতিথি রুহুল আমিন বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে হবে। ইসলামী মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং অংশগ্রহণকারীদের ম

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST