সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা পৌর শাখার উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে শতাধিক ভ্যান শ্রমিকের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।সমাবেশের প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বাংলাদেশ জামায়াত ইসলামী।প্রধান অতিথির বক্তব্য।বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন।দেশের অর্থনীতির ভিত্তি শ্রমিক সমাজ। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করা ভ্যান শ্রমিকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার, সার্বিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের কল্যাণে আমাদের সংগঠন সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশা’আল্লাহ।তিনি আরও বলেন—শ্রমিকদের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল মহলের আরও আন্তরিক ভূমিকা থাকা প্রয়োজন। শ্রমিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো সমাজে উন্নয়ন টেকসই হতে পারে না।বিশেষ অতিথিদের বক্তব্য।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা গোলাম সারোয়ার, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা।
মাওলানা এসএম আমিনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য।মাওলানা শেখ কামাল হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।মাওলানা সাইদুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম পাইকগাছা উপজেলা।মাওলানা বুলবুল আহমেদ, নায়েবে আমির,মাওলানা আব্দুল খালেক, বাইতুলমাল সম্পাদক,মাওলানা নূর আলম সিদ্দিকী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা, মোঃ আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা। বক্তারা বলেন—দেশের উন্নয়নে শ্রমিকের ভূমিকা অপরিসীম। ভ্যান শ্রমিকদের সুরক্ষা, আয় বৃদ্ধি ও সামাজিক অবস্থান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভাপতিত্ব করেন মোহাম্মদ পলাশ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা পৌরসভা।সঞ্চালনা করেন নাজমুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা পৌরসভা।সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ঐক্য জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।



