ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনা বিশ্ববিদ্যালয় দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু

    admin
    September 6, 2025 5:29 pm
    Link Copied!

    আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট//

    চাকরি বাজার ও কারিকুলাম উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা গুরুত্বপূর্ণ : খুবি উপাচার্য

    খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর উদ্যোগে প্রথমবারের মতো দু’দিনব্যাপী চাকরি মেলার যাত্রা শুরু হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান চাকরির বাজারের সঙ্গে সমন্বয় করে তারা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি কর্মক্ষেত্রেও সফলতা অর্জন সম্ভব হবে।”
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কুআ জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহসান হাবীব।
    চাকরি মেলা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
    মেলার স্টল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্যারিয়ার সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিচ্ছেন। দেশের খ্যাতনামা আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এসব সেশনে দিকনির্দেশনা দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, এই আয়োজন তাদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
    অংশগ্রহণকারী প্রতিষ্ঠান
    চাকরি মেলায় অংশ নিয়েছে ৩০টিরও বেশি দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য—
    জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স
    ম্যারিকো
    মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
    নিউজিল্যান্ড ডেইরি
    জিপিএইচ ইস্পাত
    সুপার স্টার গ্রুপ
    ব্র্যাক ব্যাংক
    এসিআই
    প্রাণ গ্রুপ
    আকিজ গ্রুপ
    এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
    মেলার আয়োজন
    দু’দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে এবং ক্যারিয়ারভিত্তিক সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে। কুআ কর্তৃপক্ষ জানায়, প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক কোম্পানির সঙ্গে পরিচিত হতে পারছেন। কেউ কেউ সরাসরি নিয়োগ পাচ্ছেন, আবার অনেক শিক্ষার্থী সিভি জমা দিয়ে পরবর্তী ধাপে ডাক পাবেন।
    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST