ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গভীর সাগরে মাছ ধরা ট্রলারে হামলা, ৪ জেলে আহত।। নিখোঁজ ২

    admin
    March 5, 2026 7:13 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বঙ্গোপসাগরে জেলে বহরে হামলা, মারপিটের কারনে ৪ জেলে আহত, এসময় সাগরে পড়ে ২ জেলে নিখোঁজ রয়েছে।

    বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ৯টায় পাথরঘাটা থেকে ১শ ৫০ কিলোমিটার দক্ষিনে আঠার বাম এলাকায়।

    জেলে ও ট্রলার মালিকের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহত ৪ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

    হামলার শিকার এফবি মায়ের দোয়া নামক ট্রলারের মালিক মনির আকন বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় জানান, তারা সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করার মুহূর্তে বানিজ্যিক মাছধারার তিনটি ট্রলিং জাহাজ তাদের ঘিরে ধরে। লোহার পাইপ ও ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি হামলা করে। লোহার টুকরা ও পাথর নিক্ষেপ করে। বেদম প্রহারে হিরু (৪০) ও জসিম (৩২) নামের দুই জেলে সাগরে ছিটকে পড়ে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।

    হামলায় আহত আমির হোসেন (৪০), কবির (৩৮), ইব্রহিম (৪০) ও বাবু (২৩)কে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    হামলার শিকার ট্রলার এফবি মাযের দোয়া ট্রলারের মালিক জানান, সাগরে পাতা প্রায় সাড়ে ৪ হাজার ফুট জাল কেটে নিয়েছে হামলাকারী দস্যূরা। জেলে বহরে হামলায় অংশগ্রহনকারি ট্রলিং জাহাজের নাম এফবি মুন্না, এফবি মক্কা মদিনা, ও এফবি জায়েন খান। তাদের মালিকদের বাড়ি বাগেরহাট জেলার রায়েন্দা এলাকায়।

    এব্যপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মি.মংচেনলা জানান, হামলার শিকার জেলে থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন তাদের লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেয়া হয়েছে। হামলার সময় গুরুতর আহত সাগরে পরে যাওয়া দুই জেলের সন্ধান এখনো মেলেনি।

    তবে ট্রলার মালিকের পক্ষ থেকে সাগরে ট্রলার পাঠিয়ে তাদের খোঁজ করা হচ্ছে।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST