মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা থেকে//
গাইবান্ধার কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন মানববন্ধন আয়োজন করেছেন। যার মাধ্যমে তিনি পরিকল্পিতভাবে মিথ্যা এজাহার দায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট এবং মিথ্যা মানববন্ধন করার প্রতিবাদ জানিয়ে জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়াও লেলিন তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ব্ল্যাকমেইল, ফেসবুক হ্যাক এবং ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সঠিক তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ব্যাপারে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেছেন।
বুধবার দুপুরে গাইবান্ধার সচেতন নাগরিকদের আয়োজনে জেলা নাট্য সংস্থার সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে আসিব ফয়সাল লেলিন ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক মো. বাবলু মিয়া, সেলিম পারভেজ, হৃদয়, সুরুজভানসহ আরও অনেকে।
এ মানববন্ধনে গাইবান্ধার স্থানীয় সচেতন বাসিন্দাসহ স্কুল, কলেজের শিক্ষার্থী এবং প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


