ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন

    admin
    March 7, 2026 6:35 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাস্তবতা ও প্রত্যাশা এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পৌর শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে দুর্বার নেটওয়ার্ক গাইবান্ধা, নারী পক্ষ, ওয়েভ, পিএফজির যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসির টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, জেলা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ- সভাপতি রেজাউন্নবী রাজু, সোমা ইসলাম, বিপুল কুমার দাস সহ অন্যরা।

    বক্তারা নারী সহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দুর্ণীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক গঠনের জন্য, চলমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনে মনোনায়নে নীতিমালা লিখিত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এবং নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যর অংশগ্রহণ ও অর্থবহ ভুমিকা নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST