ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ সদস্য আটক

    admin
    October 24, 2025 3:22 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাই টারী গ্রামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই পুলিশ সদস্য গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। পরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

    এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্যের সঙ্গে উক্ত নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

    পরে স্থানীয়রা ঘটনাটি সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্য ও নারীকে থানায় নিয়ে যায়।

    সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দু’জনকেই থানায় আনা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST