ঢাকাFriday , 10 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাজীপুরে ৩ সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা, তীব্র নিন্দার ঝড়

    admin
    October 10, 2025 9:07 pm
    Link Copied!

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানিকর মামলার ঘটনায় স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দ একে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


    জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপের অভিযোগে কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেলকে জড়িয়ে সম্প্রতি একাধিক সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জেরে মাজহারুল ইসলাম রুবেল বাদী হয়ে গাজীপুরের গাছা এলাকার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানিকর মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্তরা হলেন—
    শাহীন আল মামুন, সম্পাদক ও প্রকাশক, সিএনএনবাংলা টিভি;
    মো. গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা;
    মো. নুরুজ্জামান শেখ, বার্তা সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা;
    এছাড়াও সামসুদ্দিন জোয়েল, রিপোর্টার, সিএনএনবাংলা টিভি এবং মোসা. আছমা আক্তার লাকী-কে অভিযুক্ত করা হয়েছে।

    সাংবাদিক মহল বলছে, ভুক্তভোগী পরিবারের বক্তব্য প্রচার করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ পেশাগত দায়িত্ব পালনের জেরে সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদপত্রের ভূমিকার প্রতি স্পষ্ট হুমকি।

    সিনিয়র সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের কারণে সম্পাদক ও সাংবাদিকদের নামে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানাই।”

    ঢাকার ক্রাইম পত্রিকার সম্পাদক আবু সাইদ মৃধা বলেন, “ইদানীং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা বেড়ে গেছে। এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। সাংবাদিক নিরাপত্তা আইন এখন সময়ের দাবি।”

    গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ বলেন, “সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে মামলা করা মানে সংবাদমাধ্যমকে ভয় দেখানো। আমরা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”

    সাংবাদিক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “গণতন্ত্র, সুশাসন ও স্বচ্ছতা রক্ষায় মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST