ঢাকাSaturday , 25 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাবতলীর মহিষাবানে এমপি প্রার্থী গোলাম রব্বানী: জামায়াতে ইসলামী কারো হুমকিতে ভয় পায় না

    admin
    October 25, 2025 7:38 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর বগুড়া প্রতিনিধি//

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসন এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়াতে ইসলামী কারো হুমকিতে ভয় পায় না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির রাজনীতি করি না এবং কাউকে তা করতে দেবো না। আমাদের লক্ষ্য ন্যায়, ইনসাফভিত্তিক এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা এমন আইন প্রতিষ্ঠা করতে চাই যা নির্ভুল ও ন্যায়ভিত্তিক। সেই আইন হলো আল কুরআনের আইন। এই আইন বাস্তবায়ন করলে বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

    শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গোলাম রব্বানী আরও বলেন, বিগত দিনে বিভিন্ন দল বহু দফা ঘোষণা করলেও কেউ দেশের শান্তি আনতে পারেনি, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। প্রকৃত পরিবর্তন সম্ভব এক দফায় তা হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা। আমাদের জীবন উৎসর্গ করে হলেও ইনশাআল্লাহ আমরা এ দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব।

    তিনি সতর্ক করে বলেন, কিছু রাজনৈতিক দল আজ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অযথা মন্তব্য করছে। তাদের মনে রাখা উচিত ১৯৯১ ও ২০০১ সালে তারা জামায়াতের সমর্থনেই সরকার গঠন করেছিল। জামায়াত সমর্থন না করলে তারা ক্ষমতায় যেতে পারত না।

    গোলাম রব্বানী বলেন, দেশের মাটি, সম্পদ এবং সকল নিয়ন্ত্রণ আল্লাহর। জমিন যার, আইনও তারই চলবে। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি-গাড়ি করা দুর্নীতিবাজদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। ফাঁসি, জেল বা জুলুমের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কেউ ভিক্ষা করবে না, কেউ বেকার থাকবে না এবং অধিকার আদায়ে আন্দোলনের প্রয়োজন পড়বে না।

    তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, জুলাই সনদের আইনি কাঠামোর ভিত্তিতে এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থায়।

    তরফ সরতাজ সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, মহিষাবান ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান, মাদলা ইউনিয়ন আমীর আমজাদ হোসেন, মহিষাবান ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক ডা. সাখাওয়াত হোসেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST