ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গুইমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

    admin
    December 4, 2025 6:04 pm
    Link Copied!

    মোঃ মুবিনুল ইসলাম,(গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি:-

    খাগড়াছড়ির গুইমারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এছাড়াও উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, সাবেক সভাপতি মোঃ ইউসুফ হোসেন, সহ-সভাপতি মোঃ নবী হোসেন, সহ-সভাপতি এসএম মিলন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আরমান হোসাইনসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, মৎসজীবিদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST