ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গুম-খুনে জড়িত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

    admin
    October 24, 2025 3:29 pm
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন, মাগুরা থে‌কে//

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

    শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    প্রেস সচিব গোমতীর বার্তা কে বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। দেশের মানুষ আজ ন্যায়বিচার ও দায়বদ্ধতা চায়। যারা অতীতে অন্যায় করেছে, জনগণ তাদের আর রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে না।

    তিনি আরও বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে—এই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের নাম মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে আগে কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ ছিল না।

    শফিকুল আলম বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। জাতি যেন আর কখনো গুম, খুন বা অন্যায়ের রাজনীতি না দেখে, সে প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেস সচিবের এই মন্তব্য সরকারের অবস্থানকে স্পষ্ট করেছে—গণতন্ত্র হবে ন্যায়ভিত্তিক, অপরাধমুক্ত এবং মানবাধিকার সম্মত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST