ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    admin
    September 6, 2025 8:51 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের কর্মী সম্মেল অনুষ্ঠিত হয়েছে।

    কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল  কাশিয়ানী উপজেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজন করে। 
    শনিবার (৬সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    কাশিয়ানী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সানজিদা আক্তার রাহেলার সভাপতিত্বে এবং কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুলের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের গনতন্ত্র রক্ষায় তারেক জিয়া ঘোষিত ৩১’দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই সাথে সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে। ফ্যাসিস্ট ও খুনি সরকার দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না।  আগামিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে মাদক ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সুযোগ দেওয়ার আহ্বান জানান।  

    এ সময় আর ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডঃ আবুল খায়ের, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, কাশিয়ানী উপজেলা বিএনপির  সহসভাপতি ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু বক্তব্য রাখেন। এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST