ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বহিষ্কার

    admin
    November 15, 2025 11:55 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার দপ্তর সম্পাদক সরজিনা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কাশিয়ানী উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

    সেখানে আরো বলা হয়, দলের সকল নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।

    জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রত্না এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST