ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

    admin
    October 12, 2025 6:32 pm
    Link Copied!

    গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি//

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায উপজেলার নীলফা বাজার এলাকায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।


    রবিবার (১২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    নিহত শিক্ষার্থী মীম উপজেলার বর্নী ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে এবং নীলফা বাজারের মর্ডান কিন্ডারগার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ইমাদ পরিবহন পুলিশ হেফাজতে রয়েছে এবং গাড়ির চালক পালিয়ে গেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর শিশু ছাত্রী রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

    টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করেন। পরে পরিবারের লোকজন তাকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

    খন্দকার আওরঙ্গজেব আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়, তবে ইমাদ পরিবহনটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST