ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দুর্গাপূজার মন্দির পরিদর্শন

    admin
    October 1, 2025 1:52 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর সদর মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুজ্জামান এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে তারা মন্দিরে গিয়ে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় প্রশাসক ও পুলিশ সুপার ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
    পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। তারা নির্দেশ দেন, পূজা শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক এবং নিরাপত্তার কোনো ঘাটতি যেন না থাকে।

    মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, এবছর মুকসুদপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের সম্মিলিত ভাবে মোট ২৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জ জেলার মোট মণ্ডপসংখ্যা ১২৮৫টি; এর মধ্যে মুকসুদপুরে ২৯৮টি মণ্ডপ রয়েছে।

    পূজার সময়সূচি অনুযায়ী, মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত অনুষ্ঠান চলবে।
    এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি ও গোপন সংস্থার সদস্যরা মাঠে প্রস্তুত আছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST