ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুরে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

    admin
    December 13, 2025 10:21 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    মারাত্মক আহতরা হলেন- ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) এবং খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪) ও মাহাবুব মোল্লা (১৭)। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের সুন্নতে খৎনার গায়ে হলুদের অনুষ্ঠানে পাশের খাঞ্জাপুর গ্রামের পলাশ মোল্লার ছেলে নাজিম মোল্লা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে গেলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধোপাকান্দি ও খাঞ্জাপুর গ্রামের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST