ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় অন্তঃসত্ত্বার লাশ ৭ দিন পর পুকুর থেকে উদ্ধার

    admin
    December 1, 2025 5:06 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ইতি বেগম (২১) নামের চার মাসের অন্তঃসত্তা এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক বলে জানা গেছে।

    রবিবার (৩০ নভেম্বর) রাতে গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত ইতি বেগম লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

    স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ইতির সঙ্গে রাসেল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য ও বিবাদ লেগে ছিল। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ইতি। নিখোঁজের তিন দিন পর ২৭ নভেম্বর স্বামী রাসেল মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    রোববার (৩০ নভেম্বর) রাতে বাড়ির পাশের পুকুরে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে ইতি বেগমের লাশ উদ্ধার করে।

    মুকসুদপুর থানার (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধারের সময় গৃহবধূর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার পর স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST