ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জ সদর উপজেলায় মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র এক যুবককে কুপিয়ে হত্যা

    admin
    October 17, 2025 6:57 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেয়াকে কেন্দ্র করে আমিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    ঘটনার সাথে জড়িত আল রাফি শেখকে (১৯) হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ায় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত যুবক আল আমিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে। সে পেশায় গাড়ি চালক।

    গ্রেফতারকৃত আল রাফি শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাড়ৈইপাড়া গ্রামে আসলাম শেখের ছেলে।

    ওসি মোঃ শাহ আলম জানান, আল আমিন ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিল। এসময় মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সাথে কথা কাটাকাটি হয়। এরপর কাজ শেষ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪/৫ জন যুবক তাকে পথের মাঝে আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।

    পরে আল আমিনের পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

    ওসি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত আল রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST