ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত: ছানু সভাপতি হারিছ সম্পাদক কামাল খান সাংগঠনিক নির্বাচিত

    admin
    September 2, 2026 6:43 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, মৌলভীবাজার।

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
    এতে সভাপতি পদে ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক পদে হারিছ আলী (দৈনিক যুগান্তর) ও সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
    মঙ্গলবার উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় উপরোক্ত কমিটি।

    পরে সম্মেলন শেষে এক বর্ণাঢ্য আয়োজনে পরিচিতি সভা এবং শপথগ্রহণ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করানো হয় নির্বাচিত দের রাষ্ট্র ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী।
    নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুনির্মল সেন।
    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, উপদেষ্টা মাও.: নুরুল হুদা।
    বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহেদ আহমদ রিপন।
    শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত করেন মাও,. আব্দুল হাসিব। জাতীয় সংগীত পরিবেশন করেন কমিটির সভাপতি অতিথিবৃন্দকে নিয়ে। পরে সম্মাননা স্মারক দেয়া হয় অতিথিবৃন্দ কে।
    ঐ দিন বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী হওয়াতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাফেরাত কামনা ও নতুন কমিটির কর্ম সফলতায় বিশেষ প্রার্থনা করা হয়।

    নতুন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান,সহ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন মুন্না, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, -সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক ঃ মাওলানা আব্দুল হাসিব, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন,, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম,এ মালেক, তবারক আলী, শারুফ উদ্দিন, লায়েক আহমদ, ও হারুনুর রশীদ। এরপর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST