মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ।ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।সেই পুন্য পালন হয় জন্মাষ্ঠমী।সনাতন ধর্ম অনুযায়ী ,যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ধরায় নেমে আসে। এই বিশ্বাস কে সামনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগ সনাতন ধর্মালম্বীদের উপস্থিতিতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩তম উদযাপিত হয়েছে।প্রতিবছর ভাদ্রমাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।দিনটি উপলক্ষে সকাল থেকে ভক্তরা উপোষ থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ লীলা কির্ত্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার(৪সেপ্টম্বর) বিকাল ৩টায় পৌর এলকায় অবস্থিত শান্তিনগর সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্র পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দিরে গিয়ে শেষ হয়।সার্বজনীন হরি মন্দির আয়োজিত,শোভাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য,বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত, পৌর কমিটি সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্য বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র গুহ রায়,সদস্য সচিব অরুন জ্যোজি সান্যাল প্রমুখ।


