ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ গুরুতর আহত ১

    admin
    December 11, 2025 3:56 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)

    টাঙ্গাইলের ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

    নিহতরা হলেন—কাশেম (৪০), পিতা আলম, গ্রাম ঘোড়ারটেকি, রসুলপুর ইউনিয়ন। আব্দুল হামিদ (৪০), পিতা ইসমাইল, গ্রাম তালতুলিয়া চালা, লক্ষিন্দর ইউনিয়ন।

    গুরুতর আহত ব্যক্তি হলেন—কবির, পিতা একাব্বর আলী, গ্রাম ঘোড়ারটেকি, রসুলপুর ইউনিয়ন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মুরাইদ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    এ বিষয়ে গোপালপুর থানার সার্কেল অফিসার ফৌজিয়া হাবিব খান জানান বিষয়টি আমরা অবগত হয়েছি আমরা নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST