ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে ১৩ একর বনভূমি দখল করে কলাবাগান, বন কর্মকর্তাদের যোগসাজশের অভিযান

    admin
    August 23, 2026 5:20 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল )

    টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি বনভূমি দখলের ভয়াবহ অভিযোগ উঠেছে। ১৩ একর বন বিভাগের জমিতে থাকা আকাশমণি ও সেগুন বাগান উজাড় করে সেখানে গড়ে তোলা হয়েছে কলাবাগান। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা ও পরোক্ষ মদদেই দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে দখলদার চক্র। সরকারি বন রক্ষায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। দ্রুত দখলমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অস্তিত্ব সংকটে পড়তে পারে এলাকার বনভূমি। ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা মৌজায় বটতলী বিটের আওতাধীন মুনজারবাইদ এলাকা। এখানে বন বিভাগের বরাদ্দ করা প্রায় ১৩ একর জমিজুড়ে ছিল আকাশমণি ও সেগুনের বাগান। অথচ সেই বাগানের জায়গাতেই এখন চোখে পড়ে কলাগাছের সারি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের আঁধারে ভেকু দিয়ে গাছের গোড়া ও শিকড় পর্যন্ত তুলে ফেলা হয়েছে। এরপর বন বিভাগের জমি দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল কলাবাগান। প্রশ্ন উঠেছে—১৩ একর সরকারি বনভূমির গাছ উজাড় করে সেখানে কলাবাগান তৈরি হলো কীভাবে? দায়িত্বে থাকা বন কর্মকর্তাদের নজর এড়িয়ে এত বড় দখলযজ্ঞ কি আদৌ সম্ভব? স্থানীয়দের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; প্রভাবশালী একটি চক্রের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই বনভূমি দখলের ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে, বন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের রহস্যজনক নীরবতার সুযোগে দখলদাররা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে সরকারি বনভূমিও তাদের কাছে নিরাপদ দখলের জায়গায় পরিণত হয়েছে। আর দখলদারদের প্রভাব ও ভয়ভীতির কারণে প্রকাশ্যে কথা বলতেও সাহস পাচ্ছেন না অনেক স্থানীয় বাসিন্দা। এত বড় বনভূমি উজাড় ও দখলের অভিযোগের বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে গেলে বটতলী বিট কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতার পরিবর্তে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। ফলে প্রশ্ন আরও জোরালো হয়েছে—বনভূমি রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা আসলে কী? দখল ঠেকানোর বদলে কেন এতদিন কার্যকর ব্যবস্থা দৃশ্যমান হয়নি? বটতলী বিট কর্মকর্তার বক্তব্য/অসৌজন্যমূলক আচরণের প্রাসঙ্গিক অংশ তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন। সিংক: সাব্বির হোসেন রেঞ্জ কর্মকর্তা ধলাপাড়া রেঞ্জ, ঘাটাইল, টাঙ্গাইল। যে বন পাহারা দেওয়ার দায়িত্ব বন বিভাগের, সেই বনের ১৩ একর জমি থেকে গাছ উধাও হয়ে সেখানে কলাবাগান গড়ে ওঠার অভিযোগ এখন দায়িত্বশীলদের ভূমিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থানীয়দের প্রশ্ন—রক্ষক যদি নীরব থাকে, তবে সরকারি বন রক্ষা করবে কে? দখলদার যতই প্রভাবশালী হোক, বন ধ্বংস ও দখলের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST