নিজস্ব প্রতিবেদক
দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসী, সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দেন এবং সুস্থ-সুন্দর জীবন নিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমিন, ইয়া রব্বাল আলামিন।
আসুন, আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।
অনুরোধক্রমে—
খান সেলিম রহমান
সম্পাদক, দৈনিক মাতৃজগত
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
কেন্দ্রীয় কমিটি
মাহিদুল হাসান সরকার
সিনিয়র সহ-সম্পাদক, দৈনিক মাতৃজগত
সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
কেন্দ্রীয় কমিটি।
মোঃ মিন্টু শেখ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি সি পি সি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।


