ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটের ইউএনও রফিকুল ইসলামের বিদায়ক্ষণে শিক্ষার্থী জান্নাতুনের কাব্যিক শ্রদ্ধাঞ্জলি

    admin
    December 1, 2025 1:02 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। তাঁর মানবিক আচরণ, সেবামুখী উদ্যোগ ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে ঘোড়াঘাটবাসীর হৃদয়ে বিশেষভাবে জায়গা করে দিয়েছে।

    ইউএনও রফিকুল ইসলামের এই বিদায়ক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঘোড়াঘাট পৌরসভার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও উদীয়মান তরুণ কবি জান্নাতুন ফেরদৌসী। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর সাহিত্যচর্চার সুনাম রয়েছে বিদ্যালয়জুড়ে। বিদায়ী নির্বাহী কর্মকর্তার প্রতি সম্মান জানাতে তিনি রচনা করেন এক হৃদয়স্পর্শী কবিতা, যা অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

    বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জান্নাতুন ফেরদৌসী নিয়মিত কবিতা লেখেন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ইউএনও রফিকুল ইসলামের সমাজসেবামূলক কাজ ও শিক্ষার প্রতি তাঁর অনুপ্রেরণার বিষয়টি জান্নাতুনকে বিশেষভাবে আলোড়িত করেছে। তাই বিদায়ের মুহূর্তে তিনি নিজের হাতে লেখা কাব্যিক শ্রদ্ধাঞ্জলি উপহার দেন ইউএনওকে।

    স্থানীয়রা বলছেন, ইউএনও রফিকুল ইসলামের বিদায় ঘোড়াঘাটবাসীর জন্য এক অপূরণীয় শূন্যতা হলেও জান্নাতুন ফেরদৌসীর এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST