ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উষ্ণ শাল বিতরণ

    admin
    December 11, 2025 12:20 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদে শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ছোঁয়া নিয়ে এলো মানবিক উদ্যোগ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ইউপি সদস্য ও সদস্যাদের মাঝে উষ্ণ শাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, চেয়ারম্যানের এ ধরনের মানবিক প্রয়াস তাদের আরও অনুপ্রাণিত করে।

    চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “শীতের মৌসুমে মানুষের কষ্ট কমাতে ছোট্ট এ উদ্যোগ। সবসময় চেষ্টা করি ইউনিয়নের মানুষের পাশে থাকতে।”

    ইউনিয়ন পরিষদের সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা সিংড়া ইউনিয়নকে আরও সেবামুখী করে তুলছে।

    ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সেবায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আরও সামনে এগিয়ে যাবে–এমন প্রত্যাশা সকলের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST