ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফেরালো একদল কিশোর

    admin
    September 20, 2025 7:55 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো গরিবের বন্ধু ফাউন্ডেশন এর একদল কিশোর। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে তারা সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

    গত ২ জুলাই ২০২৫ আনুমানিক দুপুর ১ টার পর থেকে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকার থেকে নিখোঁজ হয়। এ নিখোঁজের বিষয় বগুড়া সদর থানায় জিডি করেন তার ভাই শ্রী অর্জুন চন্দ্র দাস।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় কয়েক মাস ধরে বাজার ও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। এলাকাবাসী প্রথমে তাকে পাগল ভেবে এড়িয়ে চললেও একদল কিশোর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নিয়মিত খাবার দেয় এবং স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়।

    কয়েক সপ্তাহের যত্ন ও চিকিৎসার পর ওই ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে তার পরিচয় শনাক্ত করে কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেন। এই ভিডিও পোষ্টের মাধ্যমে গতকাল রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে পরিবারের সদস্যরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই কিশোরদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মানবিক এ কর্মকাণ্ডের জন্য তারা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এই মহৎ কাজের সহযোগিতা করেছেন সংগঠনের মোঃ জয়নাল আবেদিন, মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ তামিম ইসলাম, মোঃ তাফসিরুল ইসলাম সহ আরও অনেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST