ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

    admin
    October 14, 2025 9:16 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রাণীগঞ্জ কশিগাড়ী এলাকা থেকে মমতা (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

    এর আগে গতকাল “ঘোড়াঘাটে প্রকাশ্য বিক্রি হচ্ছে মাদক” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ব্যবসার ভয়াবহতা ও প্রশাসনের দৃশ্যমান তৎপরতার অভাব তুলে ধরা হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “সংবাদ প্রকাশের পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় কশিগাড়ী এলাকা থেকে মমতা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, মমতা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে মাদক বিক্রির কাজ করে আসছিল। রাতের আঁধারে মোটরসাইকেল ও ইজিবাইকযোগে আশপাশের গ্রামে এসব মাদক ছড়িয়ে দিত তারা। অভিযানের সময় মমতার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা বলছেন, “শুধু একজনকে ধরলে হবে না। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে হবে, তাহলেই মাদক ব্যবসা বন্ধ হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST