ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা যুবদলের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা যুবদলের আহবায়ক মো. জহুরুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় এ সভা হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হাসমি, যুগ্ম আহবায়ক মো. শামীম খন্দকার, গোলাম রব্বানী, মো. মাসুদ চৌধূরী ও উজ্জল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দামসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে ঘোড়াঘাট উপজেলা যুবদলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


