ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    September 5, 2025 11:13 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি//

    দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হুরি বেগম (৪১), নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের তার নিজ বসতবাড়ির বারান্দা থেকে তাকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত নারী হলো, ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী

    পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের প্রতিটির বাজারমূল্য প্রায় ২০০ টাকা করে মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ২১ হাজার টাকা।

    ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST