ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

    admin
    November 7, 2025 8:10 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৬ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী (বাতানটেক) এলাকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ কবিরুল (৪২)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কাজিপাড়া এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে। ২০২১ সালের ৪ এপ্রিল দায়েরকৃত ঘোড়াঘাট থানার মামলা নং ১৮৫/০৩ (এসটি) অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় তিনি ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST