ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চট্টগ্রাম ইপিজেড অগ্নিকাণ্ড: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় বিওয়াইসিএফ

    admin
    October 17, 2025 2:39 pm
    Link Copied!

    মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ১৬ অক্টোবর গতকাল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মানবিক ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিওয়াইসিএফ স্বেচ্ছাসেবী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও শৃঙ্খলা রক্ষায় অংশ নেয়।

    কুমিল্লা বিওয়াইসিএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা শাখা, পুলিশ প্রশাসন, এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে কাজ শুরু করেন। তারা অগ্নি নির্বাপণ কার্যক্রমকে সহযোগিতা করার পাশাপাশি ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    দীর্ঘ ১৭ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের যৌথ উদ্যোগে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
    অগ্নিকাণ্ডের মতো জাতীয় দুর্যোগে নিজেদের সক্রিয় অংশগ্রহণের কথা পুনর্ব্যক্ত করে বিওয়াইসিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি সবসময় জাতীয় দুর্যোগ, মানবিক বিপর্যয় এবং জনসেবামূলক কার্যক্রমে জনগণের পাশে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST