ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চন্দ্রঘোনা থানা ও রাইখালি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

    admin
    April 6, 2026 4:39 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

    কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা ও রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফী।
    সোমবার সকালে প্রথমে তিনি চন্দ্রঘোনা থানায় প্রবেশের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং চন্দ্রঘোনা থানার ঐতিহ্যের ফলক উন্মোচন করেন।

    এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নিশাত শারমিন, সহকারি কমিশনার (গোপনীয় শাখা), কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, রাইখালি সেনা ক্যাম্প কমান্ডার মেজর আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ, রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মোঃ দিলদার হোসেন, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, ৩২১ নং মৌজার হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল বটন, জাহাঙ্গীর আলম গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এদিকে, চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে তিনি রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন চলমান গবেষণা ও নার্সারি সম্পর্কে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দকে অবগত করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃষি উন্নয়নমূলক উদ্যোগসমূহ ঘুরে দেখেন এবং কেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসক পাহাড়ি অঞ্চলের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST